মেহেরপুরে আমরা ৯৩ এর ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা

রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধি।।
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় মেহেরপুরে রমজানুল মোবারক পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এতিম, দুস্থ ও ছিন্নমুল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আমরা ৯৩ এর এডমিন শরিফুল ইসলামের সভাপতিত্বে ও এডমিন রফিকুল আলম বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম । অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুজিবনগর খবর. কমের উপদেষ্ঠা সম্পাদক ও‌ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এম এ হাসান সুমন, আমরা ৯৩ এর মডারেটর নুরুজ্জামান জামান, আমরা ৯৩ এর এডমিন আহসান হাবিব, মকলেচুর রহমান,এলজিডি শহিদুল ইসলাম শাওন, মফিজুল ইসলাম, মকলেচুর রহমান, আরিন , নুরে আলম সিদ্দিকী, আরিফুল‌ ইসলাম লিটন, তুষার শেখ, মুজিবনগরের শাহজাহান আলী, সামসুল ইসলাম, মনিরুজ্জামান, জিয়াউর রহমান, আব্দুর সবুর, একরামুল হক শিমুল ও সাবিনা ইয়াসমিন মিলি সহ আমরা ৯৩ এর কয়েকশত সদস্য উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথির বক্তব্য প্রফেসর হাসানুজ্জামনা মালেক বলেন, আমরা ৯৩ একটি সামাজিক প্লাটফর্ম  । বন্ধুর জন্য বন্ধু একটি চমৎকার উদ্যাগ। সারা বাংলাদেশে এই সংগঠনটি ব্যাপক পরিচিতি পেয়েছে । তারা অসচ্ছল গরীব বন্ধু ও তাদের পরিবারের জন্য বিভিন্ন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ভাল কাজের উদাহরন সৃষ্টি করেছে । আজ ছিন্নমুল মানুষের জন্য ইফতার বিতরণ তেমনি একটি ভাল উদ্যেগের অংশ । তিনি এই সংগঠনটির পরিচালনার বিভিন্ন নুিয়ম ও পদ্ধতি সম্পর্কে পরামর্শ দেন ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.