এইমাত্র পাওয়া

এনটিআরসিএর চেয়ারম্যান হলেন এনামুল কাদের খান

নিউজ ডেস্ক।।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব মো. এনামুল কাদের খান। এর আগে তিনি মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক ছিলেন।সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে তাকে এনটিআরসিএর চেয়ারম্যানের হিসেবে দায়িত্ব দেয়া হয়। একই আদেশে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের মহাপরিচালক ফরিদ আহমদকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল এক আদেশে এনটিআরসিএর চেয়ারম্যান আশরাফ উদ্দিনকে বদলি করা হয়ে। তাকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.