হাতিয়া প্রতিনিধিঃ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রত্যন্ত এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মক্তবে কোরআন শরীফ ও বুখারী শরীফ বিতরণ করেছে হাতিয়ায় চুনি মিয়াজি পাবলিক লাইব্রেরি।
আজ শুক্রবার( ৩০ এপ্রিল) আজহার উদ্দীন জামে মসজিদের ইমাম মাওলানা নেছার উদ্দিনের হাতে ১০ টি কোরআন শরীফ ও ১ টি বুখারী শরীফ দেন। এসময় উপস্থিত ছিলেন সুখচর মফিজিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হেলাল উদ্দিন,চুনি মিয়াজি পরিবারের সদস্য বেলাল উদ্দিন, সুখচর আজহারুল উলুম ফাজিল (ডিগ্রী ) মাদ্রাসা কমিটির সভাপতি একেএম আমজাদ উদ্দিন সাফদার প্রমূখ।
জানা গেছে চুনি মিয়াজি পাবলিক লাইব্রেরি উদ্যোগে হাতিয়ায় ১০০০ টি কোরআন শরীফ ও ১০০ টি বুখারী শরীফ বিতরন করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
