অনলাইন ডেস্ক।।
যুক্তরাজ্যে মাস্ক পরতে বাধ্য করায় ১২ বছর বয়সী এক স্কুলছাত্রী আইনি নোটিশ পাঠিয়েছে তার স্কুল কর্তৃপক্ষকে। তার দাবি, মাস্ক পরা বাচ্ছাদের দীর্ঘমেয়াদি মানসিক ও শারীরিক মারত্মক ক্ষতির কারণ হতে পারে। খবর বিবিসির।
আইনি নোটিশ পাওয়া প্রতিষ্ঠানের নাম টাপটন একাডেমী স্কুল ট্রাস্ট, যারা শেফিল্ড অঞ্চলে বেশ কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা করে।
স্কুল কর্তৃপক্ষ বলছে, সরকারের নিয়ম মেনে করোনা মোকাবিলার জন্য সবাইকে মাস্ক পরতে উৎসাহ দেওয়া হয়। ১ হাজারের বেশি ছাত্র ছাত্রীদের মধ্য থেকে মাত্র একজনের পক্ষ থেকে এই অভিযোগ এসেছে ।
তবে আইনি নোটিশ পাঠানো সেই স্কুলছাত্রীকে ইতিমধ্যেই শারীরিক সমস্যার জন্য মাস্ক পরতে হবে না বলে তার স্কুল কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
