ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি।।

ভূমিকম্পে কাঁপলো রাজধানী ঢাকাসহ সারাদেশ। বুধবার, ২৮ এপ্রিল সকাল সাড়ে ৮টা নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে ময়মনসিংহ, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীসহ বেশ কয়েক জেলা।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের আসামে।

বাংলাদেশে, ভারত, মিয়ানমার ও চীনে এই কম্পন অনুভূত হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.