ঈদের জামাত এবারও মসজিদে

অনলাইন ডেস্ক ।।

করোনার কারণে গত বছরের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে ঈদ উল ফিতরের জামাত সমজিদে আদায়ের সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে ধর্মমন্তণালয়।

তবে এ বিষয়ে আগামী মঙ্গলবার (২৭ এপ্রিল) সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সাংবাদিকদের বলেন, ঈদের জামাতের বিষয়ে আমরাও চাই গত বছরের সিদ্ধান্তটাই থাক। তবে সবকিছুই আলোচনা করে আমরা ফাইনাল করবো। আগামী পরশু (মঙ্গলবার) আমরা একটা সিদ্ধান্তে যাব। আমাদের একটি অফিসিয়াল মিটিং হবে, সেখানে আমরা সিদ্ধান্ত নেব।

তিনি আরও বলেন, গত বছরের চেয়ে এবার পরিস্থিতি আরও খারাপ। আমাদের সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সবাইকে বলেছি বসে একটা সিদ্ধান্ত নিন। গত বছর যে সিদ্ধান্ত ছিল সেটা ঠিক রাখবেন নাকি, আরও কঠিন করবেন নাকি কিছুটা রিল্যাক্স করবেন, বসেই সেই সিদ্ধান্ত নেয়া যেতে পারে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ বা ১৪ মে দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.