চলতি বোরো মৌসুমে যে দরে ধান-চাল কিনবে সরকার

অনলাইন ডেস্ক ।।

চলতি বোরো মৌসুমে ধান-চাল কেনার দর নির্ধারণ করেছে সরকার। আতপ ও সেদ্ধ দু ধরণের চালই কেনা হবে। যেখানে সেদ্ধ চাল সর্বোচ্চ ৪০ টাকা কেজি দরে সিদ্ধ চাল ও ৩৯ টাকা কেজি দরে আতপ চাল কিনবে সরকার। ধান কেনা হবে ২৭ টাকা কেজি দরে।

চলতি বোরো মৌসুমে সরকার ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সোমবার বেলা ১১টার দিকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী জানান, ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল, ৩৯ টাকা কেজি দরে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল ও ২৭ টাকা কেজি দরে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান কেনা হবে। ২৮ এপ্রিল থেকে ধান ও ৭ মে থেকে চাল সংগ্রহ শুরু হবে। সংগ্রহ শেষ হবে ৩১ আগস্ট।

গত বোরো মৌসুমে ৬ লাখ মেট্রিক টন ধান ও ১১ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.