নিউজ ডেস্ক।।
তথ্য মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) পদে সাংবাদিক জাফর ওয়াজেদকে পুনর্নিয়োগ দিয়েছে সরকার। আরও দুই বছরের জন্য আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার নিয়োগের আদেশ জারি করা হয়েছে।
‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আইন, ২০১৮’ এর ধারা ৯ (২) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়। এর আগে ২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবির মহাপরিচালক পদে নিয়োগ পান জাফর ওয়াজেদ। তার সেই নিয়োগের মেয়াদ গত ২০ এপ্রিল শেষ হয়েছে।
গতকাল বুধবার যোগদানের তারিখ থেকে আগামী দুই বছর একুশে পদকপ্রাপ্ত এই সংবাদিক পিআইবি ডিজি হিসেবে দায়িত্ব পালন করবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
