নিউজ ডেস্ক।।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আগ্রহী শিক্ষকরা এ আবেদন করতে পারবেন। কিন্তু ফল কবে প্রকাশ হবে এ নিয়ে সংশয়ে আছেন আবেদনকারীরা।
এ বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন জানিয়েছেন আবেদন শেষে ৩০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে। উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে এসএমসের মাধ্যমে এ ফল জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
এনটিআরসিএ সূত্র জানায়, সর্ব শেষ বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় ৫৪ হাজার শিক্ষক পদে নিয়োগ পেতে এখন পর্যন্ত ৪৩ লাখের বেশি আবেদন জমা পড়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ থাকায় এ সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশা প্রকাশ করেন এনটিআরসিএ চেয়ারম্যান।
এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, এ পর্যন্ত ৪৩ লাখের বেশি আবেদন জমা পড়েছে। প্রার্থীরা আগামী ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবে।
৫৪ হাজার ৩০৪ টি পদের মধ্যে ২ হাজার ২০৭ টি পদ সংরক্ষন করা করেছে। বাকি ৫২ হাজার ৯৭টি পদে মেধাভুক্তরা আবেদন করতে পারবেন।
প্রসঙ্গত গত ১ এপ্রিল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক শুন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। ৪ এপ্রিল থেকে আবেদনের সুযোগ পায় প্রার্থীরা। প্রতিটি আবেদনের জন্য ১০০ টাকা হারে ফি দিতে হয় প্রার্থীদের। একজন প্রার্থী যতো ইচ্ছা ততটি প্রতিষ্ঠানে আবেদন করতে পারেন। একেকজন প্রার্থী ৭০/৮০ টি প্রতিষ্ঠানে আবেদন করেছে বলে জানা গেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
