নিউজ ডেস্ক।।
প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পেস নির্ভর একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তিনজন পেসার দিয়ে সাজানো হয়েছে বাংলাদেশের একাদশ, আছেন দুজন বিশেষজ্ঞ স্পিনার।
সাড়ে তিন বছর পর বাংলাদেশের হয়ে টেস্ট খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদের। ডানহাতি এই পেসার সর্বশেষ ২০১৭ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার সফরে জাতীয় দলের হয়ে টেস্ট খেলেছিলেন।
শ্রীলঙ্কার একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ দিনেশ চান্দিমালের। দুই তরুণ ওশাদা ফার্নান্দো ও পাথুম নিশানকাকে সুযোগ দেওয়া হয়েছে। স্বাগতিকদের একাদশে বিশেষজ্ঞ পেসার তিনজন। সঙ্গে স্পিনিং অলরাউন্ডার হিসেবে আছেন ভানিন্দু হাসারাঙ্গা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি ও এবাদত হোসেন।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, পাথুম নিসানকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, ভানিন্দু হাসারাঙ্গা, সুরঙ্গ লাকমল, লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
