অনলাইন ডেস্ক :
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৬ দিন বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সীমিত পরিসরে বুধবার থেকে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়। অনুমতি পাওয়ার পরপরই ফ্লাইট চালুর ঘোষণা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, সকাল থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুইটি অভ্যন্তরীণ ফ্লাইট যশোর ও চট্টগ্রামে যায়। এছাড়াও দিনব্যাপী অন্যান্য এয়ারলাইন্সগুলোর ফ্লাইট পরিচালনার কথা রয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রামণ উর্ধ্বগতির প্রেক্ষাপটে সরকার বিধি-নিষেধ আরোপ করলে গত ৫ এপ্রিল থেকে দেশের অভ্যান্তরীণ রুটের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
