করোনা হলে করনীয় কী

অনলাইন ডেস্ক ||

করোনা আক্রান্ত লোকজনের সংখ্যা চারদিকে দ্রুত বাড়ছে । বন্ধু, সহকর্মী বা আত্মীয়র মাধ্যমে নিজেই যদি এবার করোনায় আক্রান্ত হয়ে যান, তাহলেও অবাক হওয়ার কিছুই নেই।

আবার দেখা গেছে করোনা হওয়ার পরে অনেকে খুব দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন। আবার কেউ কেউ সুস্থ হতে লম্বা সময় নিচ্ছেন। এজন্য সচেতন হতে হবে প্রথম থেকেই। যদি কোনো উপসর্গ থেকে আপনার মনে হয় করোনা হতে পারে, তবে আপনি যা যা করবেন –

• সামান্য জ্বর আর গলা ব্যথা হলেও ডাক্তারের পরামর্শ নিন এবং সোয়াব টেস্ট করান।

• যদি আপনার কোভিড-১৯ পজিটিভ আসে তবে বাড়িতে, একটা সংযুক্ত বাথরুমসহ রুমে একা থাকুন।

• বাড়ির অন্যান্য সদস্যদের থেকে একেবারে আলাদা থাকুন।

• রুমের বাইরের দিকে যদি জানলা থাকে তবে তা সর্বদা খুলে রাখতে চেষ্টা করুন।

• শ্বাস নিতে কষ্ট হলে সঙ্গে সঙ্গে শরীরের অক্সিজেনের পরিমাণ দেখার জন্য রুমে পালস অক্সিমিটার রাখুন।

• অক্সিজেনের মাত্রা শরীরে ৯৪ এর থেকে কম হলে শরীরে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করুন।

• শরীরে অক্সিজেন দেওয়ার ব্যবস্থায় বিলম্বিত হলে এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকরা উপুড় হয়ে শোয়ার পরামর্শ দিয়ে থাকেন। কারণ এতে শ্বাস-প্রশ্বাস বাড়ে ও ইনফেকশনের প্রবণতাও কমে।

• ফুসফুসের কার্যকারিতা বাড়াতে নিঃশ্বাসের ব্যায়াম করুন।

• চিকিৎসকের পরামর্শমতো নিয়ম অনুযায়ী ওষুধ সেবন করুন।

• লেবু, কমলা, মাল্টা, আনারস, তরমুজ ইত্যাদি ফল ও বাড়িতে রান্না করা খাবার খান।

সাধারণত করোনায় আক্রান্ত হলে আইসোলেশনে ১৪ দিন থাকতে হয়। এ সময়ে বাড়ির অন্য সদস্যদেরও অনেক বেশি সাবধান থাকতে হবে। এক্ষেত্রে প্রত্যেকেরই যথাযথ ভাবে সাবান দিয়ে হাত ধোয়া, দুই মিটার দৈহিক বা সামাজিক দূরত্ব বজায় রাখা ও ভিড়ের মধ্যে মাস্ক পরিধান করা উচিৎ। এগুলোই করোনা থেকে সুরক্ষার সেরা পদ্ধতি।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, কোভিড-১৯ বা করোনায় আক্রান্তের খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার বয়স ও শারীরিক সুস্থতা। করোনায় আক্রান্ত হলে ভয় পাওয়ার কিছু নেই, সংক্রমণ কম হলে, মাত্র এক সপ্তাহেরও কম সময়ে সুস্থ হয়ে ওঠতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম, বেশি বেশি তরল জাতীয় খাবার পান এবং খুব সাধারণ কিছু ওষুধ দিয়ে বাড়িতেই আলাদা থেকে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠা সম্ভব।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.