শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

লেনিন জাফর, মাগুরা প্রতিনিধি।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদাহরন হিসেবে সমতলে ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে মাগুরার শালিখার বিশেষ এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

১৮ এপ্রিল রবিবার দুপুরে শালিখা উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মুক্তমঞ্চ প্রাঙ্গণে এগুলো বিতরণ করা হয়।এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের(ক্ষুদ্র নৃগোষ্ঠী) প্রাক প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ৩০ জনকে ৩০টি বাইসাইকেল, ৪০ জনের মধ্যে এক বছরের জন্য ১ লক্ষ ৯৩ হাজার ২ শত নগদ টাকা,শিক্ষা উপকরণ ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: মোঃ কামাল হোসেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা গোলাম মো: বাতেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক মিনারুল ইসলাম, উপজেলা পরিষদের সিএ শিমুল হাসান ,আড়পাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহেদ হাসান লিটনসহ অন্যরা।

সুবিধাভোগী আমিনা বিশ্বাস, সুজিত বিশ্বাস সহ অনেকের সাথে কথা বললে তারা বলেন- মহামারী করোনার মধ্যেও আমাদের মত গরীব মানুষদের বিশেষ সহায়তা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.