করোনায় আজ মৃত্যু হয়েছে ১০২ জনের

নিউজ ডেস্ক।।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ১০২ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে টানা তৃতীয় দিন করোনায় শতাধিক মৃত্যু হয়েছে। এর আগে শুক্রবার ১০১ জন ও শনিবার ১০১ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৩৮৫ জনে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.