রাজধানীতে ১ হাজার শয্যার করোনা হাসপাতাল উদ্বোধন

নিউজ ডেস্ক।।

রাজধানীর মহাখালীতে ডিএনসিসি ভবনে এক হাজার শয্যার করোনা হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। সকালে স্বাস্থ্যমন্ত্রী এর উদ্বোধন করে বলেন, ডিএনসিসির হাসপাতালটিতে ২১২ শয্যার আইসিইউ ইউনিট ও ২৫০ শয্যার আইসিইউ মানের এইচডিইউ রয়েছে।

এছাড়া ৫০ শয্যার জরুরী বিভাগসহ ৫৩৮টি সাধারণ শয্যা রয়েছে বলেও জানান তিনি। করোনা রোগীর চাপ সামাল দিতে প্রয়োজনে অন্যান্য হাসপাতালে আরো শয্যা বাড়ানো হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.