অনাথ মন্ডল, শ্যামনগর প্রতিনিধি ।।
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার নূরনগরে ১৬ বছরের হিন্দু ছাত্রীকে অপহরণ মামলায় নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল এম এম মোহাইমেনুর রশিদ পিপিএম সেবা বিকাল ৩ টায় শ্যামনগর থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেন, আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদ গত ৩ রা এপ্রিল ভোর আনুমানিক ০৬ টা ৪৫ মিনিটে নূরনগর গ্রামীনব্যাংক, এজেন্ট ব্যাংকিং এর সামনে পাকা রাস্তার ওপর থেকে অপহরণ করে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য অজানার উদ্দেশ্যে পলায়ন করে।
গত ৯ এপ্রিল ঐ কন্যার পিতা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/৩) এর ৭/৩০ মামলা রুজু হয়।
শ্যামনগর থানা অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদার তত্বাবধানে এস আই দীপ্তেশ রায় এএস আই মোজাহিদ, নারী কনস্টেবল নাজমা ও কনেস্টেবল ফয়সালকে সাথে নিয়ে ১৬ ই এপ্রিল শুক্রবার সকাল ১০.৩০ মিনিটের দিকে ফুলনার ডুমুরিয়া থানার কৈয়া এলাকা থেকে আসামীকে আটক ও ভিকটিম কে উদ্ধার করে নিয়ে আসা হয়। এবং পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করা হইতেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
