অনলাইন ডেস্ক ||
সারাদেশে গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ১শ ৮২ জনে। একই সময়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৪১৭ জনের শরীরে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ১ হাজার ৭৭৯ জনে।
শুক্রবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫ হাজার ৬৯৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২ হাজার ৯০৮ জন।
এ সময়ে ১৮ হাজার ৭০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯০৬টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫১ লাখ ৩৪ হাজার ৪৭৮টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৩৬ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০১ জনের মধ্যে ঢাকা বিভাগেরই রয়েছেন ৫৯ জন। এছাড়া চট্টগ্রামে ২০, রাজশাহীতে ৩, খুলনায় ৫, বরিশালে ৪, সিলেটে ১ জন, রংপুরে ৬ জন ও ময়মনসিংহে ৩ জন রয়েছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত আরও ৯৪ জনের মৃত্যু হয়। এটি ছিল দেশে একদিনে করোনায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যু।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
