১। ‘ভাব ও কাজ’ প্রবন্ধে ভাব-সাধনা করতে বলা হয়েছে কেন?
ক) অন্ধের মত কাজ করার জন্য
খ) এগিয়ে চলার জন্য
গ) কর্মে শক্তি আনার জন্য
ঘ) ভাবের মাধ্যমে কার্য সাধনের জন্য
২। স্থান, কাল ও সমাজভেদে কীসের রূপভেদ দেখা যায়?
ক) ধ্বনির খ) বর্ণের
গ) অক্ষের ঘ) ভাষার
৩। ‘মানবধর্ম’ কবিতায় লালন শাহ্ ‘জল’ শব্দটি কতবার ব্যবহার করেছেন?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
৪। চলিত ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি?
ক) সর্বজনগ্রাহ্য, মার্জিত ও গতিশীল
খ) পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট
গ) তত্সম শব্দের আধিক্য ঘ) গুরুগম্ভীর, দুর্বোধ্য, মন্থর
৫। শরত্চন্দ্রের ‘বড়দিদি’ উপন্যাস কত সালে প্রকাশিত হয়?
ক) ১৯০৩ খ) ১৯০৫
গ) ১৯০৭ ঘ) ১৯০৮
৬। বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়?
ক) বাক্যতত্ত্বে খ) ধ্বনিতত্ত্বে
গ) শব্দতত্ত্বে ঘ) রূপতত্ত্বে
৭। উপেন আম দুটি গ্রহণ করে কেন?
ক) নিজের গাছের আম বলে
খ) জননীর স্নেহের দান ভেবে
গ) অতীত স্মৃতি স্মরণ করে ঘ) প্রচণ্ড ক্ষুুধা পেয়েছিল বলে
৮। কোনটি মৌলিক স্বরধ্বনি?
ক) ঔ খ) ই গ) ঐ ঘ) ঊ
৯। ‘কালো দাঁতের কালি দিয়ে কেতাব কোরান লেখি’-চরণটির ‘কালো দাঁত’ বলতে যা বোঝানো হয়েছে- হলো:
i. লেখার কালি রাখার পাত্র বিশেষ ii. কালো দন্ত বিশেষ iii. দোয়াত
নিচের কোনটি সঠিক:
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০। নিচের কোন শব্দটিতে ‘অ’ ধ্বনির বিকৃত উচ্চারণ হয়েছে?
ক) অকাল খ) শপথ গ) গয়না ঘ) নদী
নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও:
তোমা দয়া বিনা পাবনাত ক্ষমা/ ওগো দয়াময় তব করুণা লভিলে হূদয়/ আজিকে ধন্য হয়- (প্রার্থনা: শিশির কুমার)
১১। উদ্দীপকের সঙ্গে নিচের কোন কবিতার সাদৃশ্য রয়েছে?
ক) বাবুরের মহত্ত্ব খ) নারী
গ) রুপাই ঘ) প্রার্থনা
১২। উক্ত কবিতায় যে বিষয়টি মূর্ত হয়েছে-
i. বিধাতার কাছে শক্তি প্রার্থনা ii. স্রষ্টার প্রতি আত্ম নিবেদন
iii. মানবিকতা
নিচের কোনটি সঠিক:
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩। ‘বিদ্যালয়’ শব্দটির সন্ধিবিচ্ছেদে নিচের কোন সূত্রের প্রয়োগ ঘটে?
ক) অ + অ খ) আ + অ গ) অ + আ ঘ) আ + আ
১৪। বিপ্রদাশ বড়ুয়া রচনা করেছেন-
i. গল্প ii. উপন্যাস iii. নাটক
নিচের কোনটি সঠিক:
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৫। নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি?
ক) দিগন্ত খ) নদ্যম্বু গ) গবাক্ষ ঘ) যথেষ্ট
উত্তর: ১ গ, ২ ঘ, ৩ খ, ৪ ক, ৫ গ, ৬ খ, ৭ খ, ৮ খ, ৯ খ, ১০ ঘ, ১১ ঘ, ১২ ক, ১৩ ঘ, ১৪ ঘ, ১৫ গ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, বাংলা, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
