এইমাত্র পাওয়া

ময়মনসিংহের অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন ফাইল সচল হলো

ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার সরকারি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের পেনশন ভাতার ফাইল দীর্ঘদিন আটকে থাকার পর এবার সচল হয়েছে।

গত বৃহস্পতিবার দৈনিক যুগান্তরে ‘পেনশনের জন্য কাঁদলেন গৌরীপুরের শিক্ষকরা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর মঙ্গলবার থেকেই শিক্ষকদের পেশনের টাকা দেওয়া শুরু হয়।

এদিন গৌরীপুরের মাওহা ইউনিয়নের নহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান টাকা পেয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে চেক পেয়েছি। ব্যাংকে জমা দেওয়ার পর নগদ অর্থও হাতে পেয়েছি।

দ্রুত পেনশন, প্রভিডেন্ট ফান্ডের টাকা ও ভাতার দাবিতে গত ৭ এপ্রিল সংবাদ সম্মেলন করেন জেলার অবসরপ্রাপ্ত শিক্ষকরা।-যুগান্তর


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.