নিউজ ডেস্ক।।
বাংলাদেশের আকাশে ১৪৪২ হিজরি সনের পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। বুধবার (১৪ এপ্রিল) থেকে রমজান মাসের গণনা শুরু হবে, অর্থাৎ প্রথম রোজা শুরু কাল থেকেই। ফলে আগামী ৭ মে পবিত্র জুমাতুল বিদা এবং ৯ মে দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
