ঘোড়াঘাট থেকে মোঃ শফিকুল ইসলাম শফিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। এতে উত্তর জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ান হয় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অপর দিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঘোড়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয় বলগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা পরিষদ মাঠে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ওয়াহিদা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রাফে খন্দকার শাহানসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুসিনা সরেন, পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান ভুট্টু, সাংবাদিক জিল্লুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার অতুল চন্দ্র রায়, সহকারি শিক্ষা কর্মকর্তা আঃ হাই, সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন। ঘোড়াঘাট উপজেলা শিক্ষা অফিস আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে সর্বোচ্চ গোলদাতা, শ্রেষ্ঠ খেলোয়াড়, রানারআপ ও চ্যাম্পিয়ান দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আব্দুর রাফে খন্দকার শাহানসা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
