এইমাত্র পাওয়া

ইবির নাট্যমঞ্চে বঙ্গবন্ধু

ইবি প্রতিনিধি।।
জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন কর্ম নিয়ে ইসলামী বিশ্ববিম্যালয়ে (ইবি) মঞ্চনাটক ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ মঞ্চস্থ হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে শাখা ছাত্রলীগের আয়োজনে ও বিশ্ববিদ্যালয় থিয়েটারের প্রযোজনায় ক্যাম্পাসের বাংলা মঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়।

নাটকের রচনা ও নির্দেশনায় ছিলেন কৌশিক আহমেদ। নাটকে বঙ্গবন্ধুর চরিত্রে অনি আতিকুর রহমান, ইয়াহিয়ার চরিত্রে নুরুজ্জামান সাগর, কথক কৌশিক ও মোনালিসা, ঘোষক নিশাত উর্মি এবং কোরাস হিসেবে অভিনয় করেন ইমরান, মোনালিসা, নাহিদ, ফাহিম, শিমু, ইশতিয়াক, ইরানি, মোসাদ্দেক ও রেজওয়ান।

এসময় রুমি নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

এছাড়াও শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ, বিশ্ববিদ্যালয় থিয়েটারের সাধারণ সম্পাদক আশিক বনি, ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading