আর্মড ফোর্সেস মেডিকেলের ভর্তি পরীক্ষা স্থগিত

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি) ও পাঁচটি আর্মি মেডিকেল কলেজের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারের বিধিনিষেধের কারণে আগামী ৯ এপ্রিল (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাওয়া আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা স্থগিত করা হলো। পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

প্রসঙ্গত, আগামী ৯ এপ্রিল ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তির লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। এর আগে গত শুক্রবার (২ এপ্রিল) সরকারি মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষা শেষে রোববার (৪ এপ্রিল) ফল প্রকাশ করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.