মাধ্যমিকের এসাইনমেন্ট স্থগিত

অনলাইন ডেস্ক ||

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে। ১১ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। রোববার (৪ এপ্রিল) অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে।

অধিদপ্তর থেকে জারি করা আদেশে বলা হয়, দেশে করোনাভাইরাস এর বিদ্যমান পরিস্থিতির কারণে ৫ এপ্রিল(সোমবার)  থেকে ১১ এপ্রিল পর্যন্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রদান কার্যক্রম স্থগিত করা হলো।

এরআগে, গত ২০ মার্চ থেকে ২০২১ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.