রোববার বেলা ৩টার দিকে হঠাৎ ঝড় শুরু হলে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার ডাকেরপাড়া গ্রামের ইউনুছ আলীর স্ত্রী জাহানারা বেগম, মোস্তফাপুর গ্রামের আব্বাস আলীর ছেলে আবদুল গাফফার, সুন্দরগঞ্জ উপজেলার কিশামত হলদিয়া গ্রামের সোলায়মান আলীর স্ত্রী ময়না বেগম ও ফুলছড়ি উপজেলার কাতলামারি গ্রামের বিশু মিয়ার স্ত্রী শিমুলি বেগম।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়ন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঝড়ে ঘরচাপা পড়ে ও গাছ ভেঙে পড়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।’
জেলা ত্রাণ কর্মকর্তা ইদ্রিশ আলী বলেন, ঝড়ে গাইবান্ধা জেলার অসংখ্য কাঁচা ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
