অনলাইন ডেস্ক ||
করোনা টিকা নেয়ার প্রায় ২ মাসের মধ্যে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
এর আগে তিনি চলতি বছরের ৭ ফেব্রুয়ারি সারা দেশে করোনা টিকা আনুষ্ঠানিক উদ্বোধনকালে নিজ সংসদীয় এলাকায় গাজীপুর জেলার প্রথম সংসদ সদস্য হিসেবে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন।
রোববার দুপুরে মেহের আফরোজ চুমকি এমপির করোনা প্রজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন ওই সাংসদের এপিএস মো. মাজেদুল ইসলাম সেলিম।
তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠানে যোগ দেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। এরপর থেকে তিনি জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন। এ কারণে তিনি শুক্রবার করোনা পরীক্ষার নমুনা দেন। পরদিন শনিবার নমুনা পরীক্ষার পাওয়া ফলাফলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। তখন থেকেই তিনি হোম আইসোলেশনে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
তবে শারীরিকভাবে তিনি এখন সুস্থ্য আছেন। তিনি রোগমুক্তির জন্য সকল নেতা-কর্মীসহ শোভাকাঙ্খিদের কাছে দোয়া চেয়েছেন বলেও জানান এপিএস মাজেদুল ইসলাম সেলিম।
উল্লেখ্য, করোনার শুরু থেকে সাংসদ মেহের আফরোজ চুমকি তার সংসদীয় আসনে স্থানীয়দের মাঝে নিজ হাতে খাদ্য সহায়তা ছাড়াও সবাইকে স্বাস্থবিধি মানার ব্যাপারে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ছুটে গেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
