সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন

নিউজ ডেস্ক।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীকাল সকাল ৬টা থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন। করোনাভাইরাসের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে পরিস্থিতি মোকাবিলায় কঠোরভাবে লকডাউন মানতে হবে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (৪ এপ্রিল) জাতীয় সংসদে অধিবেশনকালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘মানুষের জীবন আগে বাঁচাতে হবে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা, স্বাস্থ্য সুরক্ষা এবং নিয়ম-নীতি মেনে নিজেকে ও অন্যকে সুরক্ষা করতে হবে।’

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামী ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (৪ এপ্রিল ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক, রেল, নৌ অর্থাৎ যাবতীয় গণপরিবহন এবং অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে। তবে এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে জরুরিসেবা, জ্বালানি, ওষুধ, পণ্যপরিবহন, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, গার্মেন্টস সামগ্রী, সংবাদপত্র ইত্যাদি।

লকডাউন চলাকালে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত প্রয়োজন ছাড়া বাড়ীর বাহিরে যেতে পারবেনা।জরুরী কাজ সম্পাদনের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সীমিত জনবল নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় অফিসে নিতে হবে।

শিল্প কারখানা ও নির্মাণকাজ চলবে। শ্রমিকদের নিজস্ব ব্যবস্থাপনায় আনা নেওয়া করতে হবে। কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্য সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে।

শপিংমল ও অন্যান্য দোকান বন্ধ থাকেব। তবে অনলাইনে তারা ক্রয় বিক্রয় করতে পারবে।খাবারের দোকান খোলা থাকবে, তবে শুধু খাবার কিনে নিয়ে যাওয়া যাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.