নিউজ ডেস্ক।।
করোনাভাইরাস মহামারীর মধ্যেই বসেছে মেডিকেল কলেজের বিলম্বিত ভর্তি পরীক্ষা, যাতে অংশ নিলেন চিকিৎসক হতে আগ্রহী ১ লাখ ২২ হাজার ৭৬১ জন শিক্ষার্থী।শুক্রবার বেলা ১০টায় দেশের বিভিন্ন স্থানে ৫৫টি কেন্দ্রে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা শুরু হয়, যা চলে বেলা ১১টা পর্যন্ত।
ঢাকা মহানগরের ১৫টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪৭ হাজার পরীক্ষার্থী।দেশের ৪৭টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। আর ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে আরও ৬ হাজার ৩৪০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
