নিউজ ডেস্ক।।
নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ সদ্যসমাপ্ত সিরিজে হেরেছে সবক’টি ম্যাচে। বৃষ্টিবিঘ্নিত শেষ ম্যাচে তো অলআউট হয়েছে দশ ওভারেই! এমন এক সিরিজকে যত দ্রুত সম্ভব ভুলেই যেতে চাইবে বাংলাদেশ দল। সেই নিউজিল্যান্ড যাত্রা শেষে বাংলাদেশ অবশেষে দেশে ফিরছে আগামী রোববার।
গত ফেব্রুয়ারির শেষ দিকে নিউজিল্যান্ড গিয়েছিল বাংলাদেশ দল। সেখানে নেমে প্রথমে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয় দলকে। এরপর শুরু হয় ওয়ানডে সিরিজের পালা। সেখানে তিন ম্যাচে হারে দল। সমীহজাগানিয়া পারফরম্যান্স দিতে পারেনি টি-টোয়েন্টি সিরিজেও।
বিস্মরণযোগ্য এই সফরের ইতি ঘটছে আগামী ৪ এপ্রিল। রোববার বাংলাদেশে ফিরছেন মাহমুদউল্লাহ, মুশফিকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র সম্প্রতি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন এ বিষয়টি। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে ফিরবে দল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেদিন বেলা ১১.০৫ টায় পা রাখবে বাংলাদেশ ক্রিকেট দল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
