এইমাত্র পাওয়া

‘প্রাথমিকে ইংরেজিতে দূর্বল শিক্ষার্থীদের বাড়তি যত্ন নেয়া হবে’

নিজস্ব প্রতিবেদক :

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ও বাংলায় দূর্বল শিক্ষার্থীদের আলাদা ও বাড়তি যত্ন নেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রণালয়ের সচিব মো: আকরাম-আল-হোসেন। তিনি বলেন, দূর্বল শিক্ষার্থীদের তালিকা তৈরীর কাজ শুরু হয়েছে। মুজিব বর্ষকে উপলক্ষ্য করে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীকে বাংলা ও ইংরেজি রিডিং পড়ায় দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সেই জন্য প্রতিটি স্কুলে ইংরেজি ও বাংলা না পারা শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক তিনটি তালিকা তৈরীর নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার ২৭ আগস্ট এবিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন তিনি।

প্রাথমিকের সচিব আরও বলেন,২০২০ সালকে মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছে। মুজিব বর্ষকে সামনে রেখে প্রত্যেকটি স্কুলে বাংলা ও ইংরেজিতে পারর্দশী করা এজেন্ডা হাতে নেওয়া হয়েছে। ইউনেস্কোর প্রতিবেদন অনুযায়ী শতকরা ৬৫ ভাগ শিক্ষার্থী বাংলা পড়তে পারে না, যা খুবই দুঃখজনক। তাই সরকার এদিকে জোর দিচ্ছে। এ জন্যে ক্লাস্টার গুলোকে বাংলা ও ইংরেজি না পাড়া শিক্ষার্থীদের তালিকা তৈরি করে পাঠানো নির্দেশনা দেয়া হয়েছে।

সচিব আকরাম হোসেন আরও জানান, যেসব শিক্ষার্থী একদম বাংলা ও ইংরেজি পারে না তাদের তালিকা তৈরী করতে নির্দেশ দেওয়া হয়েছ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে ক্লাস্টারগুলো গণশিক্ষা মন্ত্রণালয়ে এসব তালিকা পাঠাবে।

ইতোমধ্যে ময়মনসিংহ, পঞ্চগড় নেত্রকোনাসহ বিভিন্ন জায়গায় গিয়ে প্রাথমিক শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে সচেতনামূলক প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তাছাড়াও অভিভাবকদেরকে সচেতন করার জন্য মাঠপর্যায়ে কাজ চলছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.