সকাল ৮টার মধ্যে মেডিক্যাল পরীক্ষার্থীদের কেন্দ্রে থাকতে হবে

নিউজ ডেস্ক।।

মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (০২ এপ্রিল)। এদিকে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বাসে অর্ধেক যাত্রী পরিবহন করায় রাজধানীতে তীব্র বাস সংকট সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় মেডিক্যাল কলেজ ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের হাতে সময় নিয়ে বাসা থেকে বের হতে বলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকাল ১১টার দিকে ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মোতাবেক গণপরিবহনে অর্ধেক যাত্রী বহন করায় পরিবহন সংকট দেখা দিতে পারে। পরিস্থিতি বিবেচনায় শুক্রবার (০২ এপ্রিল) মেডিক্যাল পরীক্ষার্থীদের সকাল ৮টার মধ্যে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.