জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজের জন্মদিন ও তার মা শাহ্ শরীফুন নেছার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গলাচিপা সরকারি প্রাথামিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। ২৪ মার্চ মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন-শাহ্ শরীফুন নেছা ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দিয়ে তিনি বলেন আমি আয়োজকদের অনুরোধ করছি আগামীতে যাতে তাদেরকে স্কুল ব্যাগ এর সাথে পোশাক ও দেওয়ার ব্যবস্থা করেন।
শরীফ উদ্দিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্জামান, জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (এডমিন) কামরুল বেগ, গলাচিপা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম বিন নাহার, গলাচিপা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সাহা প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
