এইমাত্র পাওয়া

আড়াইহাজারে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

আড়াইহাজারে ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৯টায় শহিদ মঞ্জুর স্টেডিয়ামে আড়াইহাজার মুক্তিযোদ্ধা সংসদের সকল সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর প্রত্যেক মুক্তিযোদ্ধাকে তাদের প্রাপ্য সম্মান দিয়েছেন। প্রতিটি মুক্তিযোদ্ধা পরিবারের জন্য চাকরির কোটা নিশ্চিত করেছেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোঃ উজ্জল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.