এইমাত্র পাওয়া

সোনারগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ এবং মুক্তিযুদ্ধের সূবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সোনারগাঁ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের ও শহীদ পরিবারের সন্তানদের সম্বর্ধনা ও আলোচনা সভা আজ ২৬ মার্চ সোনারগাঁ উপজেলা পরিষদের মিলনায়তন প্রাংগনে অনুষ্ঠিত হয়। সোনারগাঁয়ে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অনুষ্ঠানটি সীমিত পরিসরে করতে হয়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)গোলাম মুস্তাফা মুন্না, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, সম্ভুপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ রব,নোয়াগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন, মাহমুদা আক্তার, উপজেলা কৃষি অফিসার মনিরা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ পলাশ কুমার সাহা, উপজেলা প্রকৌশলী আরজিরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, উপজেলা শিক্ষা অফিসার নিখীল চন্দ্র বিশ্বাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাজমুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবিব,উপজেলা রিসোর্স সেন্টার ইনষ্ট্রাকটার হোসনে আরা বেগম সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানা ও ডেপুটি কমান্ডার ওসমান গনি, শিক্ষক, সাংবাদিক ও স্কাউট সদস্য বৃন্দ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.