“জাককানইবি-তে বঙ্গবন্ধু নীলদলের সভাপতি উজ্জ্বল, সা.সম্পাদক মামুন

মো ফাহাদ বিন সাঈদ, জাককানইবি প্রতিনিধি।।

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বঙ্গবন্ধু- নীলদল কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ড. উজ্জ্বল কুমার প্রধান এবং সাধারণ সম্পাদক পদে ড. মো. সেলিম আল মামুন নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৪ মার্চ) নির্বাচিতদের নাম ঘোষণা করেন বঙ্গবন্ধু নীলদল কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের সহকারী নির্বাচন কমিশনার কাজী ইকরামুল হক।

কমিটিতে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি ড. সৈয়দ মামুন রেজা , যুগ্ম সম্পাদক জান্নাতুল ফেরদৌস , সাংগঠনিক সম্পাদক কে. এম মাহমুদুল হক, কোষাধ্যক্ষ সবুজ চন্দ্র ভৌমিক, দপ্তর সম্পাদক শোয়াইব মাহমুদ, তথ্য, প্রচার ও গবেষণা সম্পাদক এস. বিপুলেন্দু বসাক, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সিরাজাম মুনিরা এবং কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন ফারজানা খানম, নিতাই কুমার সাহা, এ.কে.এম. মাসুদুল মান্নান, আলভী রিয়াসাত মালিক, ড. মো. কামাল উদ্দীন ও ইন্দ্রানী মন্ডল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.