বিএসএমএমইউ ভিসি ডা. কনক কান্তি বড়ুয়া শেষ কর্মদিবসে ব্যস্ত সময় পার করলেন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া তার শেষ কর্মদিবসে ব্যস্ততম সময় পার করেছেন।

মঙ্গলবার ডা. মিল্টন হলে ডীন, চেয়ারম্যান ও অফিস প্রধানগণের সঙ্গে মতবিনিময় করেন ডা. কনক কান্তি বড়ুয়া।

মতবিনিময়ে তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, চিকিৎসাশিক্ষা ও গবেষণা কার্যক্রমকে বিশ্বমানে উন্নীত করার আহ্বান জানান। এসময় উপাচার্য বিভিন্ন ব্লকের বিভিন্ন বিভাগে রাউন্ড দেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

পরে তিনি বি ব্লকের নিচতলা জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন মনোপোজ ক্লিনিক এর শুভ উদ্বোধন করেন।

এরপর দুপুর ২টার দিকে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠতম উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলমের কাছে দায়িত্বভার অর্পণ করেন। দুপুর ২টা ৩০ মিনিটে তিনি কর্মস্থল ত্যাগ করেন।

প্রসঙ্গত অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ২০১৮ সালের ২৪ মার্চ রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ কর্তৃক আদেশপ্রাপ্ত হয়ে ৩ বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করেন। সেই হিসাবে মঙ্গলবার ছিল তার শেষ কর্মদিবস।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.