নিউজ ডেস্ক।।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে আজ সোমবার পৃথক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুম মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু জানিয়েছেন, দৈনিক জনকণ্ঠের সম্পাদকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ আজ সোমবার মারা গেছেন। অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
