এইমাত্র পাওয়া

জবির বিদায়ী ভিসি ফিরলেন ঢাবিতে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে যোগদান করেছেন।

শনিবার (২০ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন শেষে মার্কেটিং বিভাগের সভাপতির মাধ্যমে রেজিস্ট্রারকে চিঠি দিয়ে নিজ বিভাগে যোগদান করেন তিনি। বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন অধ্যাপক ড. মীজানুর রহমান।
জানা যায়, অধ্যাপক মিজানুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই মেয়াদে (২০১৩-২০২১) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বুধবার (১৮ মার্চ) অনানুষ্ঠানিকভাবে বিদায় নেন এই উপাচার্য। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমদ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.