নিউজ ডেস্ক।।
৪১তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (১৯ মার্চ)। এরপর আগামী ২৪ মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।
শুক্রবার বিকেল থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী ২৪ মে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে বলে একটি গ্রুপ প্রচার শুরু করেছে। এসব প্রচারে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে উদ্ধৃতি করা হচ্ছে। বিভিন্ন ফেসবুক গ্রুপে বলা হচ্ছে চার ধাপে আগামী ২৪ ও ৩১ মে এবং ১৪ ও ২১ জুন সকাল ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার কোনো সিদ্ধান্ত আসলে হয়েছে কি না, জানতে চাইলে ডিপিই মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম বলেন, আমরা আগেই বলেছি শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে পরীক্ষা নেওয়া সম্ভব না। তারপরও যদি কোনো সিদ্ধান্ত হয় অবশ্যই তা গণমাধ্যমের মাধ্যমে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের এসব গুজবে কান না দেওয়ার আহ্বান জানান মহাপরিচালক।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
