এইমাত্র পাওয়া

১৩১ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

নিউজ ডেস্ক।।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় বাংলাদেশ। ট্রেন্ট বোল্টের পঞ্চম ওভারে ফিরে যান তামিম ইকবাল ও সৌম্য সরকার। এরপর সাজঘরে ফেরেন লিটন দাসও। শুরুর প্রতিরোধ ভাঙতেই একের পর পর সাজঘরে ফেরেন মুশফিক-মিঠুনরা।

শেষ পর্যন্ত বাংলাদেশ ৪১.৫ ওভারে ১৩১ রান তুলে অলআউট হয় বাংলাদেশ। মাহমুদুল্লাহ দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন। এর আগে অধিনায়ক তামিম ইকবাল ১৩ রান করে আউট হন। সৌম্য সরকার শূন্য রানে সাজঘরে ফেরেন। লিটন দাস করেন ১৯ রান। মুশফিকের ব্যাট থেকে আসে ২৩ রান।

মোহাম্মদ মিঠুন ৯ রান করে আউট হন। মেহেদি মিরাজের ব্যাট থেকে আসে ১ রান। শেখ মাহেদি করেন ১৪ রান। এছাড়া পেসার তাসকিন তোলেন ১০ রান। কিউইদের হয়ে পেসার ট্রেন্ট বোল্ট ২৭ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। এছাড়া জেমস নিশাম ও মিশেল সাটনার ‍দুটি করে উইকেট নেন।

বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে দুই নিয়মিত স্পিনার ও তিন পেসার নিয়ে মাঠে নেমেছে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিডল অর্ডারে খেলা সৌম্য সরকারকে ফেরনো হয়েছে টপ অর্ডার। সর্বশেষ সিরিজে তিনে খেলা নাজমুল হোসাইন শান্ত দলে তার জায়গা হারিয়েছেন।

এছাড়া মিডল অর্ডারের চিন্তায় দলে রাখা হয়েছে মোহাম্মদ মিঠুনকে। পেসার তাসকিন আহমেদ জায়গা পেলেও প্রস্তুতি ম্যাচে দারুণ বোলিং করা অভিজ্ঞ পেসার রুবেল হোসেন নেই একাদশে। স্পিন আক্রমণে মেহেদি মিরাজের সঙ্গে রাখা হয়েছে আরেক ডানহাতি স্পিন অলরাউন্ডার মাহেদি হাসানকে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.