নিবন্ধন সনদধারীদের নিয়োগ নিয়ে হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক।।

১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সনদধারী নিয়োগবঞ্চিত ২৫৩ জন প্রার্থীকে বিভিন্ন শূন্যপদের বিপরীতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ ও মাদ্রাসা) নিয়োগে কেন সুপারিশ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার (১৮ মার্চ) বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল নাছিমুল ইসলাম।এর আগে ১৩ তম শিক্ষক নিবন্ধনের সনদধারীদের ২০১৬ সালের বিজ্ঞপ্তির আলোকে শূন্যপদের ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করার নিয়ম থাকলেও এনটিআরসি কর্তৃপক্ষ তা করেনি। ফলে কিছুসংখ্যক প্রার্থী রিট করলে তাদের পক্ষে রায় দেন হাইকোর্ট।এদিকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে পরবর্তীতে এনটিআরসি আপিল করলে তা খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখা হয়।পরবর্তীতে হাইকোর্টের রায়ের আলোকে নতুন করে ২৫৩ জন রিট দায়ের করলে তাদের নিয়োগ প্রশ্নে রুল জারি করলেন হাইকোর্ট।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.