৪ দিনের মধ্যে শিক্ষক-কর্মচারীদের টিকা নিবন্ধনের নির্দেশ

নিউজ ডেস্ক।।

৪০ বছরের নিচে যেসব শিক্ষক-কর্মচারী সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করতে পারেনি তাদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এসব শিক্ষকদের এই লিংকে (forms.gle/nGYYzSsEYy6MFTZ89) প্রবেশ করে আগামী ২২ মার্চ এর মধ্যে তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এতে স্বাক্ষর করেন পরিচালক প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী।

আদেশে বলা হয়, স্কুল কলেজের সকল শিক্ষক-কর্মচারীদের করোনা টিকা গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু ৪০ বছরের নিচে বেশ কিছু শিক্ষক-কর্মচারী নিবন্ধন করতে সমস্যায় পড়েছেন।

এই লিংকে প্রবেশ করে তথ্য হালনাগাদের পর সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষক-কর্মচারীরা সুরক্ষা ওয়েবসাইটে প্রবেশ করে করোনা টিকা রেজিস্ট্রেশন করতে পারবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.