বুর্জ খলিফায় বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন স্থগিত করলো আমিরাত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বুধবার (১৭ মার্চ) দুবাইয়ের বুর্জ খলিফা বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের কথা থাকলেও আরব আমিরাত কর্তৃপক্ষ তা আপাতত স্থগিত করেছে। তবে বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ বুর্জ খলিফা বঙ্গবন্ধুর ছবি ও জাতীয় পতাকা প্রদর্শন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দুবাইয়ের বুর্জ খলিফা ও আবুধাবির অ্যাডনক ভবনে পূর্ব নির্ধারিত অনুষ্ঠান থাকায় বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন করা হয়নি বলে সাংবাদিকদের কাছে তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের আবুধাবি দূতাবাসের লেবার কাউন্সিলর আবদুল আলিম মিয়া।
আলিম মিয়া আরও বলেন, পূর্বঘোষিত সময়ানুসারে বাংলাদেশি প্রবাসীরা এ দুই স্থানে গিয়ে যেন ভিড় না করেন, সেজন্য দূতাবাস থেকে অনুরোধ করা হচ্ছে।
বুর্জ খলিফায় বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের বিষয়টি এর আগে সাংবাদিকদের জানিয়েছিলেন বাংলাদেশের আবুধাবি দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূত মো. আবু জাফর।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
