আগামীকাল বিসিএস দেবেন পৌনে ৫ লাখ প্রার্থী

নিউজ ডেস্ক।।

করোনা সংক্রমণ বাড়ার মধ্যেই ৪১তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল (১৯ মার্চ)। এ পরীক্ষায় প্রায় পৌনে পাঁচ লাখ প্রার্থী অংশ নেবেন।

দেশে করোনার সংক্রমণের হার যখন ঊর্ধ্বমুখী তখন বিসিএস পরীক্ষা হলে আক্রান্তের হার বাড়তে পারে এমন আশঙ্কা করে পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন অনেক প্রার্থী। একদল পরীক্ষা স্থগিত চেয়ে আদালতে রিটও করেছিলেন।

তবে, হাইকোর্ট সেই রিট খারিজ করে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা আয়োজন করতে পিএসসিকে নির্দেশ দিয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.