এইমাত্র পাওয়া

কওমি মাদ্রাসার পরীক্ষা শুরু আজ

নিউজ ডেস্ক।।

আজ বৃহস্পতিবার সারা দেশে একযোগে শুরু হচ্ছে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষা। এ পরীক্ষা চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত।

সারা দেশে মোট ১ হাজার ১৮৬টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে গতকাল বেফাকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ বছর ফযিলত, সানাবিয়া, মুতাওয়াসসিতাহ, ইবতেদাইয়্যাহ, তাহিফযুল কুরআন এবং ইলমুত তাজবিদ ওয়াল ক্বিরাআত শ্রেণিতে মোট ২ লাখ ৮ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ২ হাজার ৫৮৪ জন এবং ছাত্রী সংখ্যা ১ লাখ ৬ হাজার ৪০৯ জন।

আগামী ২৯ মার্চ আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স) পরীক্ষা শুরু হবে। এতে ২২ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। করোনা ভাইরাস মহামারির কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের মতো দেশের প্রায় ২২ হাজার কওমি মাদ্রাসাও বন্ধ ছিল। ১২ জুলাই থেকে দেশের সব হাফিজিয়া মাদ্রাসা চালুর অনুমতি দেওয়া হয়। পরে আগস্টের শেষ দিকে স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদ্রাসার সব শ্রেণির পরীক্ষা ও ক্লাস পরিচালনার অনুমতি দেয় সরকার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.