বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরবর্তী উপাচার্য (ভিসি) হিসেবে আলোচনায় উঠে এসেছেন প্রতিষ্ঠানটির চক্ষু বিজ্ঞান বিভাগ ও কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নাম।
এ বিষয়ে মন্ত্রণালয় থেকে ‘সবুজ সংকেত’ পেয়েছেন বলে জানিয়েছেন তিনি নিজেই।
সোমবার (১৫ মার্চ) বিকেলে ডা. মো. শারফুদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, আমি আজকেই খবরটা পেয়েছি। আমার হাতে কাগজ এখনও আসেনি। আগামী ২৩ তারিখে বর্তমান ভিসির দায়িত্ব শেষ হবে। এর আগেই কাগজ আসবে। তবে দাপ্তরিকভাবে আমি এখনও কোনো কাগজপত্র হাতে পাইনি।
আগামী দুই-এক দিনের মধ্যেই এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও তিনি জানান।
তার ভিসি পদে নিয়োগ প্রাপ্তির বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সবার মুখে মুখে ফিরছে। বিষয়টি প্রায় নিশ্চিত বলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্র দাবি করেছে। ইতোমধ্যে সরকারের শীর্ষ নীতিনির্ধারকরা তাকে ভিসি পদে নিয়োগ দেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন।
নিয়োগ দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে রাষ্ট্রপতির আদেশক্রমে তিনি ভিসি পদে নিয়োগ পাচ্ছেন বলে জানা গেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
