নিউজ ডেস্ক।।
চারিদিকে নৌকার জয়গান। একসময় যারা ভিন্ন মতালম্বী ছিলো তারাও এখন নৌকার কান্ডারি। নৌকার আদলে তৈরি করছেন বাড়ি ঘর, বাস-ট্রাক, জাহাজ সহ অন্যান্য সামগ্রী। যেকোনো ভাবে নেতাদের মন জয় করতে মরিয়া। আমরা লক্ষ্য করলাম লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের পূর্বচর কলাকোপা গ্রামের আবুল কালামের ছেলে মো. ইউসুফ উভচর ধরনের নৌকা তৈরি করেছেন প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য । এই জন্য তিনি ব্যয় করেছেন ১৫ লাখ টাকা।
অনেকে বলছেন এই প্রতিযোগিতার ভিড়ে প্রকৃত আওয়ামীলীগের ত্যাগি নেতারা বঞ্চিত হচ্ছেন। মনে হয় সেই আক্ষেপ থেকেই এডভোকেট আক্তার হোসেন সুমন তার ফেসবুকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন- নৌকা তুমি কার? শিক্ষাবার্তার পাঠকের জন্য এডভোকেট আক্তার হোসেন সুমনের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:
নৌকা তুমি কার?
২০০৮ সালে ক্ষমতায় আসার পর অদ্যবদি পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় আছে আওয়ামিলীগ। অন্যান্য দল দীর্ঘদিন ক্ষমতায় না থাকার কারনে সেইসকল দলের দলবাজ সুবিধাভোগীরা যোগ দিয়েছেন আওয়ামিলীগে,পেয়েছেন পদ পদবি, নিচ্ছেন সকল সুযোগ সুবিধা।পল্টিবাজদের চামচামির কারনে এমন অনেক জায়গা আছে যেখানে মূল আওয়ামিলীগ অস্তিত্ব সংকটে।আবার কেউ কেউ আশায় ঘর বাঁধছেন ভবিষ্যত সুবিধা নেয়ার।তারা যেভাবে আওয়ামিলীগ করে তাতে সুবিধাতো তাড়া পাবেই বলে মনে হয়।এর ছোয়া লেগেছে আইন পেশাও।সরাসরি আওয়ামীগের বিরোধীতা করা লোকটাও আজ আওয়ামিলীগ।
সব পল্টিবাজ আইনজীবী এখন আওয়ামিলীগ। তারা চেষ্টায় আছে বিভিন্ন সুবিধা নেয়ার।অতীতে নিয়েছেনও,শুধু তাকিয়ে দেখছি, প্রতিবাদ করিনাই, কারন তারা যেই মানের আওয়ামিলীগ গিরি দেখায় তাতে আমি ভয় পেতাম আমাকে না আবার বলে বসে আমি অন্য দলের।তবে ভবিষ্যতে যদি দলবাজরা এ ধরনের সুবিধা নিতে আসে আমি এর প্রতিবাদ করবই।আর নেতৃবৃন্ধ যারা সুবিধা দিচ্ছেন তারা একটু যাচাই বাছাই করে দিবেন বলে আমি প্রত্যাশা করি।এত আওয়ামী আইনজীবী কিন্তু ভোটের রেজাল্ট দেখলেই বুঝা যায়।
সুতরাং সাদু সাবধান।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
