স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ফোরামের আয়োজনে গণমাধ্যমে কর্মরত শিক্ষাপ্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ মার্চ) সন্ধ্যায় এ অনুষ্ঠানে ২০০ জন সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে রাত সাড়ে ১০টায় নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন।
এদিকে দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে আনন্দে মেতে উঠেছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের সোনালি দিন নিয়ে আলোচনা আর আড্ডায় কেটেছে তাদের পুরোটা সময়। স্বল্প সময়ের জন্য হলেও তারা যেন ফিরে পেয়েছিলেন পুরনো দিনগুলো।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মোহাম্মদ আলী নকি স্টামফোর্ড সাংবাদিক ফোরামের আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, গণমাধ্যমে কর্মরত সাবেক শিক্ষার্থীদের একসঙ্গে পেয়ে আমি আনন্দিত। ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এ সময় আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার এস. এম ইলিয়াস মিরন, রুমানা হক রিতা, রেজিস্ট্রার আব্দুল মতিন, উপদেষ্টা অধ্যাপক কাজী আবদুল মান্নান, পরিবেশবিদ ড. কামরুজ্জামান মজুমদার, প্রক্টর আরিফুর রহমান, ফোরামের কনভেনর মোশাররফ হোসেন মামুন, কো-কনভেনর তপন মাহমুদ লিমন এবং জনসংযোগ কর্মকর্তা সুপা সাদিয়া।
ফোরামের সভাপতি হাসান ওয়ালীর সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আকরাম হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, আইন বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া আসাদী, তানিয়া সুলতানা, শবনম জান্নাত, ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষক ফেরদৌস আলম সিদ্দিকীসহ কর্মকর্তারা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
