কুষ্টিয়া এসপি অফিসে সাংবাদিক লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক।।

 কুষ্টিয়ায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় রাজনীতিবিদ ও প্রশাসনের সব ধরনের সংবাদ বর্জনের ডাক দিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকদের ৫ সংগঠন।

শুক্রবার দুপুরে কুষ্টিয়া প্রেস ক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে এ সিদ্ধান্ত নেয় কুষ্টিয়া প্রেস ক্লাব, কুষ্টিয়া এডিটরস ফোরাম, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, জেলা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাব ও জেলা টেলিভিশন ক্যামেরা পার্সন অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের লাঞ্ছিত করে দুর্বৃত্তরা। এসময় পুলিশ সুপারসহ তার সাথে থাকা কর্মকর্তারা সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা না করে দ্রুত সভা কক্ষ ত্যাগ করেন।

এ ঘটনায় সাংবাদিক নেতারা জেলার শীর্ষ রাজনৈতিক নেতাদের শরণাপন্ন হয়েও কোনো প্রতিকার পাননি। এর পরিপ্রেক্ষিতে ঘটনার প্রতিবাদে শুক্রবার কুষ্টিয়া প্রেস ক্লাবে জরুরি সভায় সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেন সাংবাদিক নেতারা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.