করোনার টিকার প্রচারাভিযানে স্বস্ত্রীক সাবেক ৪ মার্কিন প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক ||

করোনা ভ্যাকসিন নিতে মানুষকে সচেতন করতে প্রচারে অংশ নিয়েছেন সাবেক চার মার্কিন প্রেসিডেন্ট। তাদের সঙ্গে আছেন তাদের স্ত্রীরাও। করোনা ভাইরাসের অবসানে তারা টিকা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে এই বিজ্ঞাপনটি ধারণ করা হয়। সেখানে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত না থাকায় বিজ্ঞাপনে অংশ নেননি। এদিকে দেশটিতে অবশেষে প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা প্রণোদনা বিল প্রতিনিধি পরিষদেও পাশ হয়েছে। আজ শুক্রবার বিলে বাইডেনের স্বাক্ষরের কথা। খবর রয়টার্সের

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা ‘এটা আপনার ওপর নির্ভর করে’ শীর্ষক বিজ্ঞাপনে অংশ নেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডাব্লিউ বুশ, বিল ক্লিনটন এবং জিমি কার্টার। তাদের সঙ্গে ছিলেন যথাক্রমে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা, লরা বুশ, হিলারি ক্লিনটন এবং রোজালিন কার্টার। ওবামা এবং বিল ক্লিনটনের সঙ্গে একটি বিজ্ঞাপনে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ বলেন, ‘বিজ্ঞান স্পষ্ট। এই ভ্যাকসিন আপনাকে এবং আপনার স্বজনদের ভয়াবহ এবং বিপজ্জনক রোগ থেকে রক্ষা করবে’। ওবামা বলেন, ‘এই মহামারির সমাপ্তি আনা এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে এটাই প্রথম পদক্ষেপ’। দ্বিতীয় একটি বিজ্ঞানে সব প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিকে মাস্ক পরতে দেখা যায়। সেখানে জিমি কার্টার বলেন, ‘এটা আপনার ওপর নির্ভর করে’।

বাইডেনের প্রণোদনা বিল পাশ

বহু বিতর্কের পরে শেষ পর্যন্ত আমেরিকায় পাশ হলো কোভিড প্যাকেজ বিল। ক্ষমতায় এসেই এক দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের ঐ বিল বলবত্ করার কথা বলেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। ঐতিহাসিক বিলটিকে অবশ্য রিপাবলিকানরা সমর্থন করেননি। তারা বলছেন, বামপন্থি মানসিকতার ঐ বিলে আমেরিকানদের কোনো সুবিধা হবে না। বুধবার বিলটির ওপর চূড়ান্ত ভোটাভুটি হয়। ২২০-২১১ ভোটে বিলটি পাশ হয়ে যায়। শুক্রবার বিলটিতে সই করার কথা বাইডেনের।

সেপ্টেম্বর নাগাদ শেষ হওয়ার আশা ফাউচির

শীর্ষ মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি আশা প্রকাশ করেছেন আগস্টের শেষে কিংবা সেপ্টেম্বরের শুরুতে মহামারি-পূর্ববর্তী সময়ের মতো স্বাভাবিক জীবনে ফিরবে যুক্তরাষ্ট্র। করোনা প্রতিরোধে বর্তমানে যে গতিতে ভ্যাকসিন কর্মসূচি চলছে। বুধবার তিনি আভাস দেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.